October 14, 2026, 11:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খুলনা বিভাগে ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্তের তীব্রতা দুটোই কমেছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনার তীব্রতা কমেছে। ১০ জেলা থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে করোনায় মৃত্যু ও শনাক্তের দুটি সংখ্যাই পূর্বের একই থেকে কমেছে।
শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১০ জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ৮৪৮ জন।
ঠিক এর আগের ২৪ ঘন্টার (২৫ জুন) একই সময়ে এই আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৩২ জন এবং মৃত্যু হয়েছিল ২৩ জনের ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ জেলায় মারা গেছেন ৭ জন। এরপরেই যশোর। সেখানে ৫ জন। এভাবে খুলনায় দুজন, ঝিনাইদহে একজন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

সর্বপ্রথম শনাক্ত সময় থেকে গত বছরের ১৯ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ৯৬৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ১২৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৭২ জন। এর আগের ২৪ ঘন্টায় এই শনাক্ত ছিল ৩৩২ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩৩৩ জন। এ সময় মারা গেছেন ২৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৩৩ জন।
কুষ্টিয়াতে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৭ জন। এর আগের ২৪ ঘন্টায় এই শনাক্ত ছিল ১১১ জন । এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৮৯ জন। এ সময় মারা গেছে ১৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ২৬৮ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের। এর আগের ২৪ ঘন্টায় এই শনাক্ত ছিল ৭৩ জন । এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৩ জন। এর আগের ২৪ ঘন্টায় এই শনাক্ত ছিল ৪৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২২০ জন এবং মারা গেছে ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৮১ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৭০ জন। এর আগের ২৪ ঘন্টায় এই শনাক্ত ছিল ৩৭০ জন । এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১৯০ জন। এ সময় মারা গেছেন ১২৯ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৯ জন।
নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৯ জন। এর আগের ২৪ ঘন্টায় এই শনাক্ত ছিল ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৭০ জন। মোট মারা গেছে ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৯ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে আটজনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘন্টায় এই শনাক্ত ছিল ১০ জন। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জনের। এ সময় মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৫ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। এর আগের ২৪ ঘন্টায় এই শনাক্ত ছিল ১৭৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯০৪ জন। এ সময় মারা গেছেন ৮১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩৯ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৪ জন। এর আগের ২৪ ঘন্টায় এই শনাক্ত ছিল ১১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৭ জনের। এ সময় মারা গেছেন ৮২ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ১৬ জন। এর আগের ২৪ ঘন্টায় এই শনাক্ত ছিল ৪৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৬ জন। আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যাতে (৪৮৪ জন) একটি বড় ব্যবধান লক্ষ্য করা গেছে ; এটি মৃত্যুর হারেও।
তিনি বলেন আগামী আরো দু’একদিন নিবিড় পরীক্ষণ ও পর্যবেক্ষণের পর ফলাফল বোঝা যাবে। তিনি আবারও জনসংস্পর্শ কমিয়ে আনার উপর জোর দেন।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net