October 14, 2026, 10:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

চুয়াডাঙ্গায় করোনা রোগীদের জন্য ৫টি হাই-ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় করোনা সংক্রমিত রোগীদের সেবায় নতুন ৫টি হাই ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর করা হয়েছে। সাংসদ, ব্যবসায়ী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ চিকিৎসা  স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। 

 

 

 

 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হস্তান্তর অনুষ্ঠানে সামগ্রী গ্রহন করেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। 

 

 

 

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের পক্ষ থেকে ২টি, জেলার সুপরিচিত ব্যবসায় প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্সের পক্ষ থেকে ২টি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাই-ফ্লো নেজাল ক্যানুলা মেশিনের ব্যবস্থা করা হয়। মোট ৫টি মেশিন করোনা ইউনিটের রোগীদের জন্য স্বাস্থ্য বিভাগের হাতে তুলে দেয়া হয়। 

 

 

হস্তান্তর অনুষ্ঠান সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় সংক্রমণ বাড়ছে অতিমাত্রায়। এ অবস্থায় হাসপাতালের করোনা ইউনিটে রোগীদেরও ভিড় বাড়ছে। কিন্তু সে তুলনায় হাসপাতালের সক্ষমতা নেই। সক্ষমতা ও চিকিৎসা সামগ্রীর ব্যবস্থাপনা এখন জরুরি। এভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের পাশে দাড়ালে একসাথে এ অতিমারী জয় করা সম্ভব। 

 

 

 

এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, জেলার হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বাড়ছে। মৃত্যুর সংখ্যাও কম নয়। এ জেলায় আইসিইউ ব্যবস্থা নেই। তাই অনেকে আইসিইউ’র অভাব অনুভব করছেন। তাৎক্ষণিকভাবে আইসিইউ বিকল্প হিসেবে হাই-ফ্লো নেজাল ক্যানুলা মেশিন বসানো হচ্ছে। যার যার অবস্থান থেকে জেলার স্বার্থে করোনা প্রতিরোধে সহযোগীতার আহ্বান জানান তিনি। 

 

 

হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ্ আকরাম ও মোল্লা ট্রেডার্সের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net