June 23, 2026, 7:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭ দশমিক ৭৫ শতাংশ, মৃত্যু ৪

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৮১টি নমুনা পরীক্ষায় ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৫ শতাংশ।
এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়ে ১৯৮টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৪৬৭টি।
এর আগের ২৪ ঘণ্টায়ও জেলায় করোনায় ৪ জনের মৃত্যু হয়। একই সময়ে ৪৫৫টি নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয় ১২৫টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৩২২টি।
তার আগের ২৪ ঘন্টায় মত্যু ছিল ৭। একই সময়ে ৫৭৭টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয় ৮৫টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৪৭৮টি।
বুধবার বার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বা¯’্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান ‘বুধবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২০০জন। এর আরগর ২৪ ঘন্টায় এই সংখ্যা ছিল ১৬৪ জন।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ১৮৩৯। গতকাল ছিলেন ১৬৫১। তার আগের দিন ছিলেন ১৫৫৬ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৭২৬ জন এবং মারা গেছেন ২০২ জন।
এদিকে কুষ্টিয়া জেলাকে লকডাউনেই রাখা আছে। এটি চলবে ১ জুলাই পর্যন্ত।
লকডাউনে কুষ্টিয়া থেকে আশপাশের জেলাগুলোর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net