March 1, 2026, 2:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি বাদশাহ্

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য অক্সিজেন সংকট দেখা দেয়ায় মাননীয় এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্ তৎক্ষনাত ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।

পরবর্তীতে তিনি আরো বাবস্থা করার আশ্বাস দিয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় অক্সিজেন সিলিন্ডারগুলি এমপি’র পক্ষ থেকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিনের হাতে হস্তান্তর করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক ও দৌলতপুর যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ডে ১০জন রোগীর চিকিৎসা সেবার বাবস্থা  থাকলেও বর্তমানে করোনা আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি রয়েছেন।

 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য অক্সিজেন সংকট দেখা দেয়ার বিষয়টি এমপি স্যারকে অবগত করলে তিনি তৎক্ষনাত ২০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যাবস্থা করে দিয়েছেন। পরবর্তীতে তিনি আরো ব্যাবস্থা করার আশ্বাস দিয়েছেন। অক্সিজেন সংকট অনেকটা দুর হয়েছে। তিনি জানান, বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ২০জন করোনা রোগী ভর্তি আছেন। এনিয়ে দৌলতপুরে মোট ৭৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ১৯জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২১জন।

 

উল্লেখ্য, গত ৩০ জুন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net