September 10, 2026, 4:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিনসহ দুইজন আটক

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিনসহ দুজনকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  এসময় আটক করা হয় একটি ক্যাভার্ড ভ্যান। 

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  রাতেই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।  আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত মতলুর রহমানের ছেলে ব্যবসায়ী মনিরুজ্জামান মিন্টু (৩৫) ও যশোর জেলার বেনাপোল থানার ভবারবেড গ্রামের রাজ্জাক সরদারের ছেলে ক্যাভার্ড ভ্যান চালক আনোয়ার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফেরিঘাট রোডের একটি গুদামে আনলোড করার সময় সেখানে হাজির হন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  এসময় একটি ক্যাভার্ড ভ্যানসহ (ঢাকা মেট্টো-ট-১৫-২৭১২) তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আটক করা হয় ব্যবসায়ী মনিরুজ্জামান মিন্টু ও ক্যাভার্ড ভ্যান চালক আনোয়ার হোসেনকে। পরে জব্দকৃত পলিথিনসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।  ওই রাতেই বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।  

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net