September 10, 2026, 3:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

খোকসায় গায়ে অনাকাঙ্খিত টর্চের আলো/ দুই গ্রুপে সংঘর্ষ ,আহত-১১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/খোকসা
কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামে পদ্মা নদীতে নৌকা ভ্রমণ কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আহত হয়েছেন ১১ জন। এদের মধ্যে ৫ জন খোকসা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন।
স্থানীয় এলকাবাসী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, রবিবার সন্ধায় গোপগ্রাম ইউনিয়নে পদ্মা নদীর কোলে নৌকা ভ্রমণে আসিব (১৭) তার বোন, ফুফু ও মা কে নিয়ে যায়। ফিরে আসতে সন্ধ্যা হয়ে যায়। এসময় পদ্মার কোলে নির্মল বাতাস উপভোগরত এলাকার কারিকর সম্প্রদায় ও কৃষি কাজ করেন এমন বেশ কিছু লোক বসে থাকে।
 রাতে নৌকা কুলে আসলে অপরিচিত লোকেরা নৌকায় থাকা মহিলাদের গায়ে টর্চ লাইট মারে ও বাজে টোন করে।  এতে নৌকার যাত্রীরা নৌকা থেকে নেমে গাছের ডাল ও লাঠি দিয়ে কোলে বসে থাকাদের মারধর করে।
বিষয়টি মারামারিতে পরিণত হয়।  পরে গ্রামের দু’গ্রুপের লোকের মধ্যে ঢাল, সড়কি ও রাম দাঁ নিয়ে একে অপরের প্রতি আক্রমন করে।
এ ঘটনায় দু’গ্রুপে অন্তত ১১ জন আহত হয়। আহতরা হলেন, আমির আলী (১৭), সুজন আলী(৩০), উজ্জ্বল আলী (৩৫), হান্নান আলী (৪০), সজিব (২৫), তরুণ আলী (৪০), ৃমিন সর্দার (৫৫), আল্লাদি বেগম (৪৫), জিল্লুর রহমান (৩৮) ও ফারুক হোসেন(৩৫)।
খোকসা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের টিকিৎসক তাসনীম আলম শামিম জানান,  মারামারিতে আহত রোগীদের মধ্যে সুজন আলী, উজ্জল আলী, হান্নান আলী, নবীন আলী, ও আসিব আলী এই  ৫ জনকে গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাঁকী ৬ জন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
খোকসা থানার ডিউটি অফিসার এসআই মাসুম আল রাজ জানান,  রাতে দুই গ্রুপের পক্ষ থেকে লিখিত অভিযোগ এসেছে। তদন্ত পূর্বক এ বিষয়ে মামলা করার জন্য নির্দেশনা দিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net