September 10, 2026, 3:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় করোনায় ৩৪ মৃত্যু, শনাক্ত ৮১৭

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮১৭ জনের।
এই সময়ে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন—এ ই তিন প্রক্রিয়ায় ৩ হাজার ৯৭০ টি নমুনা পরীক্ষা করে মোট ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক শূন্য ৫ শতাংশ।
এর আগের ২৪ ঘন্টায় বিভাগে ৩৫ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয়েছিল ৭৮৫ জন।
বুধবার (০৪ আগস্ট) বিভাগীয়   স্বাস্থ্য  অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বো”চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে ছয়জন, খুলনা ও মেহেরপুরে চারজন করে, মাগুরা ও ঝিনাইদহে তিনজন করে, বাগেরহাট ও নড়াইলে দুজন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।
২৪ ঘন্টায় কোন মৃত্যু নেই সাতক্ষিরা ও চুয়াডাঙা জেলাতে।
গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা শনাক্ত হয় এ বিভাগে। এ পর্যন্ত ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৭ হাজার ৬৯৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৫৫৪ জন। সুস্থ  হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৩২০ জন।
বিভাগের বিভিন্ন জেলার মধ্যে কুষ্টিয়াতে গত ২৪ ঘন্টায় সবচে’ বেশী ২৩১ জন। খুলনা জেলায় ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে, বাগেরহাটে শনাক্ত হয়েছে ৫৪ জনের, সাতক্ষীরায় ৫৮ জনের, যশোরে ১৩৫ জন, নড়াইলে ২৪ জন, মাগুরায় ৬৫ জন, ঝিন্ইাদহে ৩৮ জন, চুয়াডাঙায় ৩৯ জন ও মেহেরপুরে ২৯ জন।
খুলনাতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৫১৪ জনের । সাতক্ষিরাতে ৫ হাজার ৯১৮ জনের, বাগেরহাটে ৬ হাজার ২৯৬ জন, যশোরে ১৯ হাজার ৪৩২জন, নড়াইলে ৪ হাজার ৩২৯ জনের, মাগুরায় ৩ হাজার ৩৭৫ জনের, ঝিনাইদহে ৮ হাজার ৪৬ জন, কুষ্টিয়ায় ১৫ হাজার ৫০২, চুয়াডাঙ্গায় ৬ হাজার ২০৮ জন ও মেহেরপুরে মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৩।
মৃত্যু সংখ্যায় বিভাগে শীর্ষে রয়েছে খুলনা জেলা। এ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫৭ জন। দ্বিতীয়  অবস্থানে রযেছে কুষ্টিয়া। সেখানে মারা গেছে ৫৯৮ জন। এভাবে বাগেরহাটে ১২৯ জন, সাতক্ষিরায় ৮৫ জন, যশোরে ৩৭৪ জন, নড়াইলে ৯৬ জন, মাগুরায় ৭৬ জন, ঝিনাইদহে ২১৭ জন, ও মেহেরপুরে ১৫০ জন।
সুস্থ’তার তালিকায় খুলনাতে এ পর্যন্ত   সুস্থ হয়েছেন ১৯ হাজার ১২০ জন, বাগেরহাটে ৫ হাজার ৪৩০ জন, সাতক্ষিরাতে ৪ হাজার ৬৯৩ জন, যশোরে ১৫ হাজার ৯৮৩, নড়াইলে ৩ হাজার ৩৯৬ জন, মাগুরায় ২ হাজার ২০৯ জন, ঝিনাইদহে ৪ হাজার ৯৯৮ জন, কুষ্টিয়ায় ১১ হাজার ৮০৩ জন, চুয়াডাঙায় ৪ হাজার ৩৪৪ জন ও মেহেরপুরে ৩ হাজার ৩৪৪ জন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net