June 3, 2026, 11:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি

জাতীয় শোক দিবস পালনে খোকসায় দিনব্যাপী কর্মসূচি 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
শাসনের উপজেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হবে। বাদ জোহর উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এদিকে উপজেলার সকলকে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net