September 6, 2026, 11:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

বঙ্গবন্ধু হত্যার মদদদাতাদের বিচারের মুখোমুখি করবে নতুন প্রজন্ম/ এমপি সেলিম আলতাফ জর্জ

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতা মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্তর সঞ্চালনায় এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দরা।
আলোচনা সভায় কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিদের হত্যার বিচার করে গেছেন।আর এই হত্যার মদদদাতাদের বিচারের দায়িত্ব নতুন প্রজন্মরা করবেন। আর এ জন্য  নতুন প্রজন্ম কে তৈরি হতে হবে। খোকসা কুমারখালীর মাটিতে জামাত-বিএনপি’র ষড়যন্ত্র করলে সমূলে শেকড়সহ উপড়ে ফেলা হবে, এমনটাই হুশিয়ারি দেন।
অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা ও অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দীর্ঘ বিরতির পর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হতে পেরে নিজেদের কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে প্রায় হাজারখানেক নেতাকর্মী ও দলীয় সমর্থকগণ মুক্তিযুদ্ধ চত্বরে উপস্থিত হয়। অনুষ্ঠান শেষে সকল কে দুপুরে খাবারের আপ্যায়ণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net