November 1, 2026, 3:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি

জাতীয় শোক দিবসে ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বুলবুলের উদ্যোগে ছাগল বিতরণ

 

আব্দুল আলিম ভেড়ামারা //

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারের সদস্যদের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ফারাকপুরে আওয়ামী লীগের অন্যতম নেতা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন বুলবুল রোববার দুপুরে অসহায় ও   দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ. আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আওয়ামী লীগের অন্যতম নেতা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন বুলবুল। প্রধান অতিথি হিসাবে  উপস্থিত   ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের ভাইস চেযারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল। বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত  ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক প্যানেল মেয়ল খসরুজ্জামান ফারুক, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিরর ফিরোজ আলী মৃধা, আলহাজ্ব মকবুল হোসেন ও পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক প্রমুখ।
ভেড়ামারার আওয়ামী লীগের অন্যতম নেতা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন বুলবুল বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠান বড় আকারে না করে ১৫টি অসহায় ও  দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১টি করে ছাগল প্রদান করি। এই ভাবে সবাই এগিয়ে আসলে বঙ্গবন্ধু’র সোনার বাংলায় কেউ আর গরীব থাকবে না।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net