March 4, 2026, 8:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে হত্যা, আক্রমণকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার

খোকসায় সড়ক দুর্ঘটনায় আহত -২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামতলা নামক স্থানে মোটরসাইকেল ও ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হওয়ার সংবাদ জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (২০আগষ্ট) সন্ধ্যা ছয়টার সময় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামতলা নামক স্থানে মোটরসাইকেল আরোহী রাজমিস্ত্রি সহকারী কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে বিপ্লব (২২) এর সাথে ভ্যান চালক পাইকপাড়া মির্জাপুর গ্রামের মৃত জনে মৃদ্ধা’র ছেলে আব্দুল মৃধা (৬৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী আহত ২ জনকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রেমাংশু বিশ্বাস দু’জনকেই প্রাথমিক চিকিৎসা দেয়। ভ্যানচালক আব্দুল মৃধা কে হাসপাতালে ভর্তি করেন ও মটারসাইকেল আরোহী বিপ্লব কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।  ভ্যানচালক আবুল মৃধার অবস্থা গুরুতর বলে জানান।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভ্যান ও বাস সাইকেল দুটি স্থানীয়রা উদ্ধার করে জামতলা একটি দোকানে রেখেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net