October 17, 2026, 9:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

খোকসার কোমরভোগে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক গৃহবধু।
ঐ ভিকটিমের নাম গৃহবধূর রুনা খাতুন (২৫)। তিনি উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খালপাড়ার ফরিদ হোসেন এর স্ত্রী।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জান াগেছে, বৃহস্পতিবার বিকালে শাশুড়ির সাথে ঝগড়া হয় রুনার। এর জেরে শাশুড়ী তাকে মারপিট করে। অভিমান করে টাইলস পরিস্কার করা ভিকসল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে রুনা।
রুনার ভাই জিম জানান, পারিবারিক কলহের কারণে তার বোনের উপর চলা অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে সে আত্মহত্যা করার চেষ্টা করে। জিম তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শামীম মাহমুদ প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে আন্তঃ বিভাগে মহিলা ওয়ার্ডে ভর্তি করেন।
ডাক্তার শামীম আহমেদ জানান, ভিকটিমের স্টমাক থেকে বিষ পরিষ্কার করা হয়েছে। ৭২ ঘন্টা পার না হলে রোগীর অবস্থা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।
এদিকে রুনার স্বামী ফরিদ হোসেন জানান, তার মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে এ কাজ করে রুনা। তার চিকিৎসা চলছে।
তাদের দু’জনের ৭ বছরের সংসারে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net