April 28, 2026, 11:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় রেলওয়ে পশ্চিম জোনের একটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এ ফলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের সামনে লুপ লাইনে তেলবাহী ঐ ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশ্যে ৩০ টি বগি নিয়ে ট্যাংকারটি ১২.২০ মিনিটের দিকে উথলী রেলওয়ে স্টেশনে আসে। আরেকটি ট্রেনের ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়। ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে।
তিনি জানান ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় ১২ টা ৪০ মিনিটে ৫টি বগি লাইনচ্যুত হয়।
এদিকে এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শবর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে ৪ টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে আছে।
স্টেশন মাস্টার মোহাম্মদ আলী আরও জানান, রেলওয়ে পশ্চিম জোনের ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭ টায় একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেলা ১২টা পেরিয়ে যেতে পারে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net