August 25, 2026, 7:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

চুয়াডাঙ্গায় লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার উদ্ধার, রেল যোগাযোগ পূণঃস্থাপিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় লাইনচ্যুত হওয়া রেলওয়ে পশ্চিম জোনের তেলবাহী ট্যাংকারাট উদ্ধার করা হয়েছে। ফলে প্রায় ১২ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ পূণঃস্থাপিত হয়েছে।
“বেলা ১২টা ৩০ মিনিটে ট্যাংকারটিকে উদ্ধার করে লাইন পূণদ্ধার করা হয় এবং ট্রেন চলাচল শুরু হয় ১২টা ৫০ মিনিটে.” জানান উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী।
তিনি জানান রোববার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের সামনে লুপ লাইনে তেলবাহী ঐ ট্রেনের ৫ টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশ্যে ৩০ টি বগি নিয়ে ট্যাংকারটি ১২.২০ মিনিটের দিকে উথলী রেলওয়ে স্টেশনে আসে। আরেকটি ট্রেনের ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়। ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে।
তিনি জানান ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় ১২ টা ৪০ মিনিটে ৫টি বগি লাইনচ্যুত হয়।
এদিকে এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শবর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে ৪ টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।

এদিকে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত দলের অন্য সদস্যরা হলেল- পাকশী বিভাগীয় সংকেত প্রকৌশলী রাজিব বিল্লাহ, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশিশ কুমার মন্ডল, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম এবং পাকশী বিভাগীয় প্রকৌশলী (১) বিরবল মন্ডল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net