October 11, 2026, 11:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী কে সেলাই মেশিন  উপহার

হুমায়ুন কবি/
কুষ্টিয়া সরকারি কলেজের ফিজিক্স মাস্টার্স এর মেধাবী শিক্ষার্থী মোছাঃ রুপা খাতুন কে সেলাই মেশিন উপহার দিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম।
রুপা কুমারখালী উপজেলার  সদকী ইউনিয়নের মঠমালিয়াট গ্রামের মৃত ছানাউল্লাহ মালিথার মেয়ে। চার সদস্যের একমাত্র উপার্জনক্ষম দিনমজুর পিতা গতবছর মারা জান। অসুস্থ মা বিভিন্ন ভাবে অসুস্থ শরীর নিয়ে কোন রকম দুই মেয়েকে লেখাপড়া শেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ছোট বোন কুমারখালী ডিগ্রী মহিলা কলেজে এইচএসসি প্রথম  বর্ষের শিক্ষার্থী।
রুপা খাতুন উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর অধীনে দর্জি বিজ্ঞানের প্রশিক্ষন নেন, কিন্তুু অর্থের অভাবে সেলাই মেশিন কিনতে পারছেনা। বিষয়টি ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর নজরে আসলে রুপাদের পরিবারের পাশে দাড়িয়ে আজ শুক্রবার সকালে  একটি সেলাই মেশিন উপহার দেয়।
ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল পরিচানায় সেলাই মেশিন উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা। সাংবাদিক  দ্বীপু মালিক,  কুমারখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম মেহেদী হাসান, সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net