October 11, 2026, 11:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

বসাকষ্টের বিল কে নিয়ে জেলে পাড়ায় প্রাণচঞ্চল  

হুমায়ুন কবির/
কুষ্টিয়া রাজবাড়ী সীমান্তঘেঁষা বসা কুষ্টিয়া বিল কে নিয়ে জেলেপাড়ায় প্রাণচঞ্চল ফিরে পেয়েছে। দীর্ঘদিন প্রভাবশালীদের দখলে থাকা এই বিল কে ঘিরে ব্যবসা-বাণিজ্য করে খাওয়ায় জেলে পল্লীতে একরকম দুর্বিষহ জীবন নেমে এসেছিল। চলতি বছরে বসা কুষ্টিয়ার এই বিল কে ভারত প্রভাবশালী মুক্ত করে সাধারণ জেলেদের জন্য মাছের অভয়ারণ্য করে দেওয়াই জেলেপল্লীর মাঝে প্রাণচঞ্চল ফিরে এসেছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বাসা কুষ্টিয়ার আশপাশের কয়েকটি গ্রাম, স্থানীয় বাজার ও জেলেপল্লী দের মাঝে ঘুরে দেখা গেছে, প্রায় দু’শ হেক্টর জমির বিলকে ঘিরে মাছ শিকারের উপকরণ সংগ্রহে ব্যাস্ত সময় ব্যায় করছে জেলেরা।
জেলে পল্লীতে কেও বুনছে খেপলা জাল, কেও বুনছে সূতি জালের কাঠি। আবার কেওবা তৈরি করছে পানিতে ভাসা তালের ডিঙ্গি নৌকা।
কুড়াল, হাতুড়ি, বাটাল ও বাইশ দিয়ে দক্ষ ডিঙ্গি নৌকা তৈরি কারিগর তৈরি করছে ডিঙ্গি তালের নৌকা।
এ সবই আয়োজন কারন  ধরা হবে মিঠা পানির দেশীয় মাছ ( টাকি, শোল, পুঁটি, কৈই, শিং, টেংড়া ও দাড়কো) ধরার জন্য।
বসা কুষ্টিয়া গ্রামের বৃদ্ধ জেলে ইন্তাজ বলছিলেন,  ছোট বেলা থেকে বাবার হাত ধরে এ বিলের মাছ ধরে আমাদের  সংসার চলেছে। প্রচুর মাছ ধরেছি, খেয়েছি ও বাজারে বিক্রি করেছি। এলাকার প্রভাবশালীরা বুলে মাছ ছেড়ে আমাদের মাছ ধরতে না দেওয়ায় আমরা মানবেতর জিবন যাপন করছি।
দীর্ঘদিন পর বসা কুষ্টিয়ার এই বিল আবার আমাদের মাছ শিকারের অভয়ারণ্য করে দেওয়ায় আমরা আনন্দিত। আমরা এখন আবার মাছ স্বীকার করব। তবে আগের মতন এখন মাস পাব কিনা সেটাই সন্দেহাতীত।
ইন্তাজ এর মতন প্রায় দুই শতাধিক জেলে পরিবার অপেক্ষায় রয়েছে, বসা কুষ্টিয়ার এই বিলের মাছ আহরণ করে তাদের জীবন-জীবিকা নির্বাহ করবে।
আর সে লক্ষে জেলে পল্লীতে ডিঙ্গি নৌকা,  জাল ও মাছ ধরার উপকরণ তৈরিতে ব্যাস্ত সময় পার করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net