October 18, 2026, 12:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

দুর্নীতিবাজরা দেশের উন্নয়নের শত্রু এবং ঘর কাটা ইঁদুর/হাসানুল হক ইনু

আব্দুল আলিম ভেড়ামারা/

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী  কমিটির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে বিস্ময়কর উন্নয়ন চলছে। অপরদিকে বাংলাদেশকে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বলিষ্ঠভাবে এগিয়ে নিয়ে যা”েছন। এই অগ্রযাত্রার পথে বিপদ   হচ্ছে, জঙ্গিবাদী চক্র, আপদ হিসাবে বাধা  দিচ্ছে, দুর্নীতিবাজদের সিন্ডিকেট। এই দুর্নীতিবাজরা দেশের উন্নয়নের শত্রু এবং ঘর কাটা ইঁদুর।
সাবেক তথ্যমন্ত্রী ইনু আরও বলেন, জঙ্গিরা যেমন দেশটাকে পাকিস্তান পন্থাই ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তেমনি এই দুর্নীতিবাজরা রাজনীতির অঙ্গনে ভয়াবহ চোরাবালি তৈরি করছে।
তিনি আহবান জানিয়ে বলেন, এই চোরাবালি তৈরির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং দুর্নীতিবাজদের ধ্বংস করতে হবে।
বুধবার দুপুর ১২টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়নে একটি সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরে ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবজোট’র সভাপতি আব্দুল হাফিজ তপন’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এসময় উপ¯ি’ত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক আনসার আলী, অশিত কুমার সিংহ রায়, বশির উদ্দিন বা”চু প্রমুখ।
তিনি চাঁদগ্রামের জাপানি পুলে এলজিইডির অর্থায়নে ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়ক উদ্বোধনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net