April 29, 2026, 8:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সহকারী নিহত

জহির  রায়াহান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় নিজ ট্রাকের চাকায় পিষ্ট ইব্রাহিম হোসেন (১৫) নামে ওই ট্রাকের সহকারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের ইমরান ফিলিং স্টেশনের সামনে ওই দুর্ঘটনা ঘটে।  নিহত ইব্রাহিম হোসেন সদর উপজেলার গাইদঘাট গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাতে ঢাকা থেকে মালামাল নিয়ে চুয়াডাঙ্গায় আসে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-২২৬১)। রাতে ঘুম আসায় ট্রাকটি ইমরান ফিলিং স্টেশনের সামনে রাখে চালক শহিদুল ইসলাম। সহকারী বিছানা পেতে ঘুমান ট্রাকটির নিচে। বিষয়টি বুঝতে না পেরে সকালে ট্রাক চালক ট্রাকটি সামনের দিকে নিতে গেলে ঘুমন্ত অবস্থায়ই চাকার নিচে পড়ে পিষ্ট হন সহকারী ইব্রাহিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। আটক করা হয় ট্রাক চালক শহিদুলকে। জব্দ করা হয় ট্রাকটি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় ট্রাক চালককেও অব্যাহতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net