June 21, 2026, 4:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘন্টায় মারা গেছে ২ জন, শনাক্ত হার ২.৭১ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন ছিলেন করোনা আক্রান্ত অন্যজন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। একই সময়ে ২২১ টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৭১ শতাংশ।
আজ বৃহস্পতিবার করোনা ডেডিকেটেড ২৫-শয্যা কুষ্টিয়া সিভিল সার্জন ডা. আনেয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল বুধবার বার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৮৪ জন।’
তিনি আরও বলেন, ‘করোনা নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
বর্তমানে হাসপাতালে ৪৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ২২ জন করোনা আক্রান্ত ও ২৬ জন উপসর্গ নিয়ে। জেলায় হোম আইসোলেশনে আছেন ২০০ জন।
এর আগের ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় করোনায় ৩ জন ও উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ১৭৮টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৩১ শতাংশ।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ৭৬২ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net