March 15, 2026, 8:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল

শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাইকমিশনার

হুমায়ুন কবির/
কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করেছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার।
বুধবার কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি ও ভারত সরকারের অর্থায়নে রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিজয় জর্জ।
শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি সম্প্রসারিত উন্নয়ন কার্যক্রম ভারত সরকারের অর্থায়নে ২০১৫ সালের ৬ জুন ভার্চুয়ালি এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮ কোটি ১৭ লাখ টাকা। ২০১৫ সালে শিলাইদহ কুঠিবাড়ি সম্প্রসারণ কাজ শেষ হয় ২০২০ সালে।
এ সময় তিনি রবীন্দ্র কুঠিবাড়ির সম্প্রসারিত উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিজয় জর্জ মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় হাই কমিশন রাজশাহীর ডেপুটি কমিশনার সঞ্জয় কুমার ভাট্টি ও সেকেন্ড সেক্রেটারি সঞ্জয় জাইন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহিমুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদফতরের ডিডি (প্রশাসন) মাহবুবুল আলম, অধিদফতর কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী গণপূর্ত জাহিদুল ইসলাম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান মুখলেসুর রহমান ও শিলাইদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন খান তারেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net