May 3, 2026, 4:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার আলোমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরেক কিশোরী। মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঐ শিক্ষার্থী।
মারা যাওয়া খাদিজা খাতুন (১৩) আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার আজির উদ্দিনের মেয়ে ও হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় আহত হালিমা খাতুন একই পাড়ার আফাজ উদ্দিনের মেয়ে ও একই বিদ্যালয়ে খাদিজার সহপাঠী।
ঘটনা ঘটেছে উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ায়।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে খাদিজা খাতুন ও হালিমা খাতুনসহ কয়েকজন বান্ধবী মিলে বাড়ির পাশের এসকেএসবি ইটভাটার উঁচু মাটির ঢিবির ওপর বসে খেলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত খাদিজা ও হালিমা বিদ্যুতের তারে হাত দিলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা হারদি উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খাদিজাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে খাদিজার মৃত্যু হয়। অন্যদিকে হালিমা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান বিয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net