August 28, 2026, 10:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

দুবাই যাচ্ছেন শ্রমিক ভিসায় নিশো-মেহজাবীন

বিনোদন ডেস্ক/

একটা মফস্বল শহর থেকে কোনো সাধারণ মানুষের বিদেশ যাত্রা, খবরটি অকারণেই আলোড়ন তোলার মতো। আর সেটি যদি হয় কোনও দম্পতির বেলায়।
মিজান ও জবা সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে দু’জনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পেলেন কোনো এক অ্যাজেন্সির মাধ্যমে। তবে সেটি শ্রমিক ভিসায়। আর এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে গেলেন এই দম্পতি। সঙ্গে পুরো গ্রাম সেই উচ্ছ্বাসের ঢেউয়ে টলমল করে উঠলো। এমনই এক ভিন্ন ট্র্যাকের গল্পে ‘ঢাকা টু দুবাই’ নামের নাটকটিতে অভিনয় করলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। একজনের নাম মিজান অন্যজন জবা। আর এই দুটি চরিত্র নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। চিত্রনাট্যও তারই। সিএমভির প্রযোজনায় সম্প্রতি বিশেষ এই নাটকটির শুটিং শেষ হয়েছে। চলছে সম্পাদনা হয়ে মুক্তির প্রক্রিয়া।নির্মাতা মহিম বলেন, গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনবার চেষ্টা করেছি আমরা। যথারীতি চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবীন আপু অসাধারণ অভিনয় করেছেন। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না। ‘ঢাকা টু দুবাই’-এ বিশেষ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net