March 19, 2026, 3:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

দেশে ডায়াবেটিস যে হারে বাড়ছে, মানুষের সচেতনতা সে হারে বাড়ছে না : জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন প্রতিরোধই ডায়াবেটিস রোগকে দুরে রাখার সর্বোত্তম পন্থা। দেশে প্রতিদিনই ডায়াবেটিসের নতুন নতুন রোগী তৈরি হ”্ছ।ে এজন্য সর্বাগ্রে নিয়মতান্ত্রিক জীবনযাপন করে ডায়াবেটিস মোকাবেলা করতে হবে।
বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় মজিুবর রহমান ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন দেশে ডায়াবেটিস যে হারে বাড়ছে সেখানে মানুষের মধ্যে সচেতনতা সে হারে বাড়ছে না। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন বাংলাদেশে মৃত্যুর চতুর্থ প্রধান কারণ ডায়াবেটিস। গত বছর বাংলাদেশে ডায়াবেটিসে ৫ দশমিক ৪ শতাংশ বা ৪৪ হাজার ৩৩৪ জনের মৃত্যু হয়। এ অবস্থায় আমাদের সকল ধরনের প্রতিরোধ ব্যবস্থা জোড়দার করতে হবে।
তিনি বলেন কায়িক শ্রম কমে যাওয়া, কম হাঁটা, অধিক তেলযুক্ত খাবার ও ফাস্টফুড খাওয়া, খেলাধুলা না করা, স্থূল হওয়া, মানসিক চাপ—এসব কারণে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। এ থেকে বোঝা যায় এটি অনেকটা জীবনধারা ভিত্তিক অসুস্থতা। এগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলেই এই রোগটি শরীরে বাসা পেতে বসতে পারবে না।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে রবিবার সকাল ৯টায় ডায়াবেটিক হসপিটাল চত্বর থেকে একটি র‌্যালী শহর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টেলিকনফারেন্সে মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.আআমস আরেফীন সিদ্দিক।
কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে। প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত হৃদ রোগ বিশেসজ্ঞ ও সার্জন প্রফেসর ড.এস আর খান। বিশেষ অতিথির বক্তব্য দেন বারডেমের ডাইরেক্টর ফারুক আজম খান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল মোমেন, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন।
প্রধান আলোচক ডা. এসআর খান বলেন বর্তমানের এই সময়ে আমরা নিজেরাই আমাদের লাইফ স্টাইলের ভুল ও সচেতনতার অভাবের কারনে ডায়াবেটিস রোগকে ডেকে ঘরে নিয়ে আসছি। ঘর থেকে এই রোগকে বের করতে হলে ঘরের জীবনযাপনে সচেতন হতে হবে। তিনি বলেন কাজ করে খেতে হবে। এই কাজ হলো একটু শারীরিক কসরত। প্রতিদিন একটু হলেও এটা করতে হবে।
বিশ্ব ডায়াবেটিস দিবসে ঢাকার বাইরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রথম বারের মত কুষ্টিয়া ডায়াবেটিক সমিতিতে সমিতির সকল রোগিদের ডিজিটাল নিবন্ধন উদ্বোধন করা হয়। নিবন্ধন করে যেকোন রোগী ডিজিটাল পদ্ধতিতে দেশের যে কোন ডায়াবেটিক সমিতির কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নিতে পারবে এবং মেডিকেল রেকর্ডও সংগ্রহ করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net