June 21, 2026, 2:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

কুষ্টিয়া ছাত্রলীগ/ সরকারি ও পলিটেকনিক কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা

দৈনিক তুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সরকারি কলেজ ও কুষ্টিয়া পলিটেকনিক কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দুটি কমিটিই মেয়াদোত্তীর্ণ ছিল। রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান।
একই সঙ্গে দুটি শাখাতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের থেকে আগামী সাত কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নিকট স্ব-শরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে ওই কমিটিতে বিবাহিত, চাকরিজীবী ও অছাত্র ছিল। এটাকে গতিশীল করার জন্যই কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।
২০১৭ সালের ২ মে স্বপন হোসেনকে সভাপতি ও মাহবুব আলম লিমনকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের এক বছর মেয়াদী ১৪ সদস্যের কমিটি করা হয়। এ ছাড়া ২০২০ সালের ১৬ জানুয়ারি আনাস পারভেজকে সভাপতি ও শুভ আহমেদকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী কুষ্টিয়া পলিটেকনিক কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net