June 11, 2026, 4:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

সংবাদ সম্মেলন/গুচ্ছ পদ্ধতি পুরোপুরি ব্যর্থ, ভর্তি কার্যক্রমে অংশ নেবে না ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে অংশ নেবে না কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। রোববার এক সংবাদ সম্মেলনে এ ধরনের সিদ্ধান্তের কথা জানায় ইবি শিক্ষক সমিতি।
সমিতি বলছে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, যে উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ ভর্তি পরীক্ষা চালু করা হয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। পরীক্ষা শেষে ভর্তির সময় নানাভাবে প্রতি পদেপদে শিক্ষার্থীদের হয়রানির শিকার হতে হয়েছে।
দাবি করা হয় পছন্দমত বিষয়ে ভর্তির ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থীকে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে। এ ক্ষেত্রে তাদেরকে অবিভাবকসহ একাধিক বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হয়েছে। এরপর প্রথম ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় কোন টাকা ফেরত দেয়নি। ্এতে ভর্তি একটি মানষিক চাপের পাশাপাশি সময় এবং অর্থের অপচয় হয়েছে।
লিখিত বক্তব্যে ড. জাহাঙ্গীর বলেন, গুচ্ছ ভর্তি কার্যক্রমে দীর্ঘসূত্রিতা একটি মারাত্মক সমস্যা। অনেক বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তির কার্যক্রম চলমান রয়েছে।
তিনি দাবি করেন ইবিতে বিশেষায়িত একটি ইউনিট নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেয় যা সামগ্রিক ভর্তি প্রক্রিয়ার সাথে অসামঞ্জস্যপূর্ণ।
ইবি শিক্ষক সমিতি তাই পৃথক পৃথক ভর্তি পরীক্ষার পক্ষে।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গুচ্ছে থাকার পক্ষে ১৯ ভিসি, সময় চেয়েছে জবি
১৯ ভিসি গুচ্ছের পক্ষে/
ওদিকে গত ১৮ শুক্রবার গুচ্ছের অন্তর্ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সেখানে ১৯ বিশ্ববিদ্যালয় বিগত বছরের ন্যায় গুচ্ছ পদ্ধতিতে থাকার পক্ষে মত দেন যার মধ্যে ইসলামী বিশ^বিদ্যালয় ছিল।
ঐ সভায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাতে সময় চেয়ে নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
সভা সূত্রে জানা যায়, গুচ্ছে নাকি আলাদা ভর্তি পরীক্ষা- তা নিয়ে আলোচনা হয়েছে। ১৯ জন উপাচার্য গুচ্ছের পক্ষে রয়েছেন। জবি উপাচার্য সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন।
এ বিষয়ে গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, জবি উপাচার্য ছাড়া বাকি ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকার পক্ষে মত দেন।
তবে এ বিষয়ে আরও আলোচনার জন্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার প্রস্তাব রাখা হয়েছে বলে তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net