April 29, 2026, 6:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

এনজিও দিশার সহায়তায় হাসি ফুটলো প্রতিবন্ধী নাসিরের মুখে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়ার নাসির। তার বয়স এখন ৩০ চলছে। হাঁটাচলা করতে না পারা নাসির বাড়িতেই কাটিয়ে দিয়েছেন জীবনের লম্বা সময়। সম্প্রতি নাসির বাইরে যেতে চাচ্ছিলেন খুব। ঘরে বাইনা ধরছিলেন বাবা-মায়ের কাছে। বাবা-মা তাকে বলছিলেন টাকার ব্যবস্থা হলেই কিনে দেবেন নাসিরের জন্য হুইল চেয়ার। কিন্তু সংসারের বাড়ন্ত অবস্থায় সেটি হয়ে উঠছিল না।
এগিয়ে এলেন কুষ্টিয়ার বেসরকারী সংস্থা দিশা। ৩ এপ্রিল দিশা এনজিওর অর্থায়নে নাসিরকে একটি আধুনিক হুইল চেয়ার দেওয়া হয়েছে। দিশা নির্বাহী পরিচালক রবিউল ইসলাম নাসিকে হুইল চেয়ারে বসিয়ে দেন। এরকম ব্যবস্থায় হাসি ফুটে উঠে নাসিরের মুখে।
কুষ্টিয়ার পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করা পরিবেশবিদ গৌতম কুমার রায় এটিকে মহত্তম কাজ বলে অভিহিত করেন। তিনি দিশা সংস্থাকে ধন্যবাদ জানান।
দিশার নিবার্হী রবিউল ইসলাম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন এসব মানুষগুলো খুবই অসহায়। তাদের পাশে তিনি সবসময়ই ছিলেন এবং থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net