August 25, 2026, 3:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

চুয়াডাঙায় নদী খননের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়ের সন্ধান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদ খননের সময় পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড়ের সন্ধান পাওয়া গেছে। মনে করা হচ্ছে জাহাজটি শত বছরের পুরোন। খননের জায়গাটিতে প্রায় ২শ বছর আগের একটি জাহাজ ডুবির ঘটনা স্থানীয় লোকেদের মধ্যেও প্রচলিত রয়েছে।
শুক্রবার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ সংলগ্ন ভৈরব নদ খননের সময় জাহাজটির ধ্বংসাবশেষ ও মানুষের হাড়ের সন্ধান পান শ্রমিকরা।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে জাহাজের ধ্বংসাবশেষ ও হাড় দেখতে ভীড় জমান কৌতুহলী লোকজন।
ভৈরব নদী খননের কাজ চলছে ২০১৯ সাল থেকে।
খনন কাজে নিয়োজিত ঠিকাদার মহব্বত হোসেন জানান ড্রেজারে কাজ সময় জাহাজের অংশ বিশেষ উঠে আসে। পরে শ্রমিকরা সেখানে নেমে আরো কিছু অংশ পায়। একই সাথে মানুষের হাড়ের অংশ বিশেষও সেখানে পাওয়া যায়।
বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষে জানান ঠিকাদার।
কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম জানান, ভৈরব নদ দিয়ে কার্পাসডাঙ্গা থেকে কলকাতায় বাণিজ্য করতো ব্রিটিশরা। খননের ঐ স্থনটিতেই ইংরেজদের একটি নীলকুঠি ছিল। সেই সময় প্রাকৃতির দুর্যোগ বা কোন দুর্ঘটনায় ডুবে যেতে পারে জাহাজটি।
তিনি বলেন বিষয়টি যতœসহকারে তত্বাবধান করা দরকার।
কোমরপুর গ্রামের ৯০ উর্ধ্বো মোফাজ্জেল হোসেন জানান,তিনি তার বাবার কাছে শুনেছিলেন একটি ওখানে ঝড়ে সাহেবদের একটি জাহাজ ডুবে গিয়েছিল। মোফাজ্জেলের দাদা ইংরেজদের ঐ নীলকুঠিরর কর্মচারী ছিলেন। পরে জাহাজটি আর উদ্ধার করা সম্ভব হয়নি।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস জানান, জাহাজটির মালামাল ২০০ বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। আপাতত জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড় উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখার জন্য দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে বলেছেন। তিনি সেটি করেছেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, জাহাজটি বৃটিশ আমলের হওয়ার সম্ভাবনাই বেশী। তিনি ইতোমধ্যে প্রতœতত্ত্ব বিভাগের সাথে কথা বলেছেন। সেখান থেকে পজিটিভ রেসপন্স পেয়েছেন তিনি বলে জানিয়েছেন।
তিনি জানান উদ্ধার করা জিনিসগুলো যতœ করে রাখতে বলা হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net