October 16, 2026, 12:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

প্রধান শিক্ষকের ওপর হামলা, কুষ্টিয়ার সেই কাউন্সিলর কারাগারে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলাকারী কুষ্টিয়া পৌরসভার ২১নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা আশাসহ তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৫ জুন) দুপুরে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ তারিক এজাজ এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- কুষ্টিয়ার মোল্লাতেঘড়িয়া এলাকার আফজাল হোসেনের ছেলে কাউন্সিলর সোহেল রানা আশা (৪৫), একই এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে ভ্যাচপা ফারুক (৪৫) ও পলান মন্ডলের ছেলে আনছের আলী (৩৫)।
এর আগে ওই মামলায় কাউন্সিলর সোহেল রানা আশাসহ চার আসামিকে হাইকোর্ট ছয় সপ্তাহের জন্য জামিন দিয়েছিল। পরে জামিনের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর একজন আসামি আগে থেকেই জামিনে রয়েছেন বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরতলীর লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও বিদ্যালয়ের আঙ্গিনা দখল করে নির্মাণ সামগ্রীর রেখে কাউন্সিলর আশা ঠিকাদারি কাজের জন্য বিভিন্ন ড্রেন ও রাস্তা নির্মাণ করে আসছিলেন। এ ছাড়াও বিদ্যালয় চলাকালীন মেশিনের মাধ্যমে বিকট শব্দে ইট ভাঙার কাজ করা হতো ও বিদ্যালয়ের বিদ্যুৎ অবৈধভাবে ক্ষমতার জোড়ে ব্যবহার করতেন কাউন্সিলর।
এ নিয়ে চলতি বছরের ৩১ মার্চ সকাল ১০টার দিকে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রতিবাদ করতে গেলে কাউন্সিলর আশাসহ আসামিরা প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়ে আহত করেন। পরদিন ১ এপ্রিল প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে কাউন্সিলর আশাসহ চারজনের নামে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।
প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে দুই দফা মানববন্ধনও করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net