October 16, 2026, 11:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের কঠোরভাবে মোকাবেলা করার আহবান ড. আমানুর আমানের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের কঠোরভাবে মোকাবেলা করার আহবান জানিয়েছেন সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান। তিনি বলেন একই শক্তি একই ষড়যন্ত্রে লিপ্ত। যরা ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। সেই শক্তিই বারবার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে আসছে। এদেরকে কঠোরভাবে দমন করা ছাড়া কোন উপায় নেই।
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতায় ড. আমান এ কথা বলেন।

তিনি কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। একই সাথে ড. আমান কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়া ও ইংরেজী সাপ্তাহিক দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক এবং কুষ্টিয়া পাবলিক লা্ইব্রেরীর সাধারণ সম্পাদক।

তিনি বলেন এই দেশে এই অপশক্তির আর কিছু অবশিষ্ট নেই। তারা রাজনীতি হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে জনগনের আস্থা। তাদের এদেশে এখন আর করার কিছ নেই। তাই তারা ষড়যন্ত্রে নেমেছে। তারা দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের অগ্রগতি থামিয়ে দিতে চায়। বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়। কিন্তু এ দেশের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এদেরকে কঠোরভাবে মোকাবেলা করবে। এদেশে ’৭৫ আর ফিরে আসবে না।
তিনি বলেন অপরাজনীতির যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সেটা আওয়ামী লীগ করবেও।
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।
সমাবেশে আরও বক্তৃতা করেন সাবেত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তুহিন খান, পাখি বিশেষজ্ঞ এসআই সোহেল, কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবি মোহাইমিনুর রহমান পলল, সামাজিক কর্মী  সাদিক হাসান রোহিদ, শিমুল বিশ্বাস, সাদিয়া ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net