October 17, 2026, 12:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

কুষ্টিয়া/পেছন থেকে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের করুণ মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার আলাউদ্দিননগর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন কুষ্টিয়া শহরতলীর হাউজিং সি ব্লক-এর সোহরাব হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৩৮) ও মেয়ে জয়া (১২)। আমেনা একজন গৃহীনি ও মেয়ে জয়া হাউজিং প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
ঘটনায় আহত হয়েছেন আমেনা খাতুনের স্বামী সোহরাব হোসেন।
পুলিশ জানায় সোহরাব শুক্রবার সকালে নিজের মোটরসাইকেল যোগে তার স্ত্রী আমেনা ও কন্যা জয়াকে নিয়ে আমেনার বাবার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে যান। সেখান থেকে রাতে মোটরসাইকেলে করে স্ত্রী ও কন্যাকে নিয়ে ফিরছিলেন। রাত ৯ টার দিকে বালিবাহী একটি ড্রামট্রাক সোহরাবের মোটরসাইকলকে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটস্থলেই আমেনা ও তার মেয়ে জয়া মারা যান।
সোহরাবকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান হাত ভেঙে গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জমান তালুকদার জানান নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ড্রাম টাকের ড্রাইভারকে আটক করা যায়নি।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net