August 25, 2026, 2:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে চড়ে সেলফি, পড়ে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলন্ত ট্রেনে চড়ে সেলফি তুলতে গিয়ে চুয়াডাঙ্গায় রোহান হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুন) সন্ধ্যা রাতে চুয়াডাঙ্গা রেল স্টেশনের অদুরে এই দুর্ঘটনা ঘটে।
রোহান, ১৬ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে। সে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাবা রায়হান উদ্দিন একজন সিএনজি চালক ও মা রেহানা কুয়েত প্রবাসী।
রোহানের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে চড়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য চুয়াডাঙ্গা স্টেশন হতে উথলী স্টেশনে রওনা হয়েছিল।
জিআরপি’র কুষ্টিয়ার পেড়াদহের উপ-পুলিশ পরিদর্শক সোহেল আহমেদ প্রত্যক্ষদর্শীদের উদ্বৃতি দিয়ে জানান, রোহান চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলছিল। ট্রেন তখন বেলগাছী রেলক্রসিং পার হচ্ছিল এবং হঠাৎই তারা রোহানকে ট্রেন থেকে পড়ে যেতে দেখেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় শিফট করা হয়। ঢাকাতে নেওয়ার পথে রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের হাটগোপারপুর পৌঁছুলে ার অবস্থার আরো অবনতি ঘটে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতারে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
চুয়াডাঙা সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান জানান পরিবার লাশ ফেরত চেয়েছিলেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ ফেরত দেয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net