July 14, 2026, 9:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত

কুষ্টিয়ায় অভিযান অব্যাহত/পরীক্ষা না করেই রিপোর্ট দিত সততা ডায়াগনস্টিক সেন্টার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সারাদেশ জুড়ে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার শহরে সততা নামের একটি ডায়াগনস্টিক সেন্টারের সন্ধান মিলেছে যেখানে এটি পরীক্ষা না করেই রিপোর্ট দিত। এ অপরাধে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরের দিকে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান চালানো হয়।
এ সময় প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সততা ডায়াগনস্টিক সেন্টার রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রতিষ্ঠানটি নিয়ম অনুযায়ী রোগীদের সেবা দিত না। রোগীদের থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই রিপোর্ট দিত। অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা দালালদের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়ার নামে এনে প্রতারণা করত। ওই ডায়াগনস্টিক সেন্টারে নির্দিষ্ট কোনো ডাক্তার বসতো না। ছিল না টেকনিশিয়ানও।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ ও পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে কুষ্টিয়ায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধে অভিযান চলমান রয়েছে। তিনি জানান তালিকা প্রস্তুত অভিযান চলবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net