October 11, 2026, 11:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

রাজস্ব কমে যাওয়ায়/ তরুণদের মদ পানে উৎসাহিত করছে জাপান সরকার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/সিএনএন/
‘সেক ভাইভা’ নামে এক প্রচারণা শুরু করেছে জাপানের জাতীয় কর সংস্থা। ্এ প্রচারণার অর্থ হলো মদ গিলে ধন্য হও। এর ভেতরের কারন হলো সেখানে মদ থেকে রাজস্ব হাস পেয়েছে। তার মানে হলো তরুণরা পর্যাপ্ত মদ পান করছে না।
বৃহস্পতিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
করোন মহামারি শুরু হওয়ার পর থেকে বার ও মদ বিক্রির স্থানগুলোতে কোভিড-১৯ বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মদ বিক্রি থেকে আসা রাজস্ব কমে গেছে। এছাড়া ক্রমবর্ধমান জন্মহার ও বয়স্ক জনসংখ্যার মতো জনসংখ্যাগত পরিবর্তনের কারণে দেশীয় অ্যালকোহলযুক্ত পানীয়ের বাজার সঙ্কুচিত হচ্ছে। তাই তরুণদের আরও বেশি পান করতে উৎসাহিত করার নতুন উপায় হিসেবে একটি প্রতিযোগিতা চালু করা হয়েছে। ‘সেক ভাইভা’ শিরোনামের এই প্রচারাভিযানে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেটাভার্স ব্যবহার করে নতুন পরিষেবা, প্রচার পদ্ধতি, পণ্য, ডিজাইন এবং বিক্রয় কৌশলের মাধ্যমে কীভাবে মদের জন্য ‘তরুণদের মধ্যে চাহিদা উদ্দীপিত করা যায়’ সে সম্পর্কে পরিকল্পনা জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিযোগিতায় সব ধরনের জাপানি অ্যালকোহলের জন্য প্রচারমূলক পরিকল্পনা জমা দেওয়ার কথা বলো হয়েছে। ৯ সেপ্টেম্বরের মধ্যে এসব পরিকল্পনা জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে মনোনীতদের অক্টোবরে বিশেষজ্ঞ পরামর্শে আমন্ত্রণ জানানো হবে। রাজধানী টোকিওতে নভেম্বরে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ীরা তাদের পরিকল্পনা বাণিজ্যিকীকরণের জন্য সহযোগিতা পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net