March 17, 2026, 12:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

উপলক্ষ দুর্গা উৎসব/ ৯ দিনে ভারতে ৫১৬ মেট্রিক টন ইলিশ রফতানি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বেনাপোল বন্দর দিয়ে গত ৯ দিনে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে ৫ শত ১৬ মেট্রিক টন। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এ রফতানির অনুমতি দেয় সরকার। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। তবে বেশিরভাগ ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে রপ্তানি হবে বলে রপ্তানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে।
নতুন করে দুই দফায় আরও ১০টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫ শত মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।এ নিয়ে ভারতে ইলিশ রপ্তানি হবে মোট ২ হাজার ৯ শত ৫০ মেট্রিক টন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি, শনিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্বকর্মা পূজায় ভারতীয় ছুটি ও রবিবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় কর্তৃপক্ষ শুধুমাত্র মাছ গ্রহণ না করায় টানা তিন দিন বন্ধ থাকবে ইলিশ রপ্তানির কার্যক্রম। বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুুবুর রহমান জানান, ইলিশ রপ্তানির ২০২১-২০২৪ এর নীতিমালা অনুযায়ী দুই দফায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫৯টি প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৯ শত ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি হয়েছে ৫ শত ১৬ মেট্রিক টন। এর মধ্যে এক দিনের সরকারি ছুটি ছিল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। বেশির ভাগ ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হবে বলে রপ্তানিকারক প্রতিষ্ঠান জানিয়েছেন।
ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক বিশুদানন্দা আচার্জী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় প্রথম দফায় ৪৯টি প্রতিষ্ঠানকে ও পরে আরো ১০টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেন। এবার ভারতে দুই হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে।
প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৯৪৮ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করানো হচ্ছে। ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো ৫৯টি। বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, ইলিশ দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, এসব ইলিশ দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

=

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net