June 18, 2026, 3:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো রাষ্ট্রদূতের নাক গলানোকেই মেনে নেব না : কৃষিমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। যারা এমনটি করে বসবেন তাদের আবারও সতর্ক করা হবে।
তিনি বলেন জাপানের রাষ্ট্রদূতকে সর্তক করা হবে। জেনে বুঝে মন্তব্য করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি।
”আত্ম মর্যাদার প্রশ্নে কাউকেই ছাড় দেব না,” বলেন কৃষিমন্ত্রী।
আজ বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
নির্বাচন বিষয়ে তিনি বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬-এ সুস্পষ্ট বলা আছে।
তার ভাষায়, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসন ও পুলিশ সহায়তা করবে। এর বাইরে কোন কিছু নেই।
তিনি বলেন বিএনপি এর আগেও নির্বাচন নিয়ে সহিংসতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।
দেশে খাদ্য সংকটের যে কোন আশংকা তিনি মানেন না বলে জানিয়ে বলেন দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। তিনি আমন ধানের সরকারি দর নিয়ে কৃষকদের অসন্তুষ্টির বিষয়ে মন্ত্রী বলেন, আমনে উৎপাদন খরচ কম, তাই ২৮ টাকা দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে আমন ধানে কৃষকের কোনো লোকসান হবে না।
এ সময় মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী মেহেরপুরে কৃষি উদ্ভাবনী মেলা ও আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেন। কৃষিমেলায় কৃষিক্ষেত্রে অবদান রাখার জন্য সাতটি প্রতিষ্ঠানকে সম্মাননা সনদ প্রদান করেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net