March 14, 2026, 3:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়, যথেষ্ট বেগ পোহাতে হতে পারে বাইডেনকে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান পাটিএর মধ্য দিয়ে ২০১৮ সালের পর আবারও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ গেল রিপাবলিকানদের হাতে। অন্যদিকে চার বছর পর নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। ফলাফলে দেখা গেছে, মধ্যবর্তী নির্বাচনে ২১৮টি আসনে দলটির প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কংগ্রেসের ৪৩৫ আসনের মধ্যে ২১৮টি আসন প্রয়োজন হয়। খবর বিবিসির।
এছাড়া অন্য আসনগুলোর ফল ঘোষিত হয়নি। মধ্যবর্তী নির্বাচনে ২১৮টি আসনে দলটির প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কংগ্রেসের ৪৩৫ আসনের মধ্যে ২১৮টি আসন প্রয়োজন হয়।
এই ফলাফলের অর্থ হলো মেয়াদের বাকি সময়টাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে তার এজেন্ডা (সিদ্ধান্ত) বাস্তবায়নে বেশ বেগ পেতে হবে।
তবে সিনেটের ক্ষমতা রিপাবলিকানদের হাতেই রয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিবে বলে দাবি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সেই ঘোষণা বাস্তবায়ন করতে পারেনি। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলেও সিনেটের নিয়ন্ত্রণ ক্ষমতাসীনদের হাতেই থাকলো।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে চেয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে বাইডেনের দল প্রতিনিধি পরিষদে হেরে যাওয়ার মাধ্যমে আলোচিত সমালোচিত স্পিকার ন্যান্সি পেলোসির ক্ষমতার অবসান হলো। এখন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের স্পিকার হতে পারেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। তিনি এ পদের জন্য ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন।
প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ হারানোয় এখন রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সেগুলো খতিয়ে দেখতে পারবেন। এরমধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের বিশৃঙ্খল প্রস্থানের বিষয়টি থাকতে পারে। তাছাড়া আইন প্রণয়নসহ পরিষদে নিজের ইচ্ছা অনুযায়ী অন্যান্য কাজ পরিচালনা করতে বেগ পেতে হবে বাইডেনকে।
এদিকে বাইডেনের দল নিম্নকক্ষে হেরে গেলেও সংসদের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এতে করে যুক্তরাষ্ট্রে আবারও বিভক্ত সরকার ফিরে এলো।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net