July 28, 2026, 6:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

নাজমুল ইসলাম, দৌলতপুর/
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলবাড়ি এলাকার পদ্মা নদী থেকে রিফাত (৯) ও মুরসালিন (৭) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তারা গোলাবাড়ি এলাকার রিপন আলী ও মজিবুর রহমানের ছেলে।
মৃত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ওই দুই শিশু নিখোঁজ হয়। দিনভর বিভিন্ন ¯’ানে সন্ধান চালিয়ে না পেয়ে রাত ১১টার দিকে পদ্মা নদীতে তাদের মরদেহ ভাষতে দেখে। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে। ডিঙ্গি নৌকায় চড়ে তারা পদ্মা নদীতে খেলতে গিয়ে ডুবে নিখোঁজ হয় বলে এলাকাবাসীর ধারণা।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর পদ্মা নদী থেকে গোলাবাড়ি এলাকার দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। এটি একটি মর্মান্তিক ঘটনা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net