July 23, 2026, 10:54 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-ভর্তিতে ডোপ টেস্ট/ বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে ভর্তি-নিয়োগে ডোপ টেস্ট বাস্তবায়ন সংক্রাš অগ্রগতির প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ অধীনস্থ দপ্তর সংস্থাগুলোকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
গত ১৪ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করে অগ্রগতির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোকে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দশম সভার কার্যবিবরণীর আলোকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করা এবং সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে। এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ বিধিমালা প্রণয়নের কাজ দ্রুত শেষ করতে হবে। গত ১২ মার্চ সে সভার সিদ্ধান্তের কথা শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net