October 15, 2026, 12:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খোকসায় ব্যবসায়ীর বাড়িতে মুখোশধারী সশস্ত্র ডাকাতের হানা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

হুমায়ূন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার পৌর ভূমি অফিসের পাশে জানিপুর বাজারের ব্যবসায়ী বিশু পালের বাড়িতে আজ (রবিবার) ভোর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। ঘটনা ঘটেছে থোকসা থানার ১২০০ মিটারের মধ্যে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিযু পাল জানান, রাত আড়াই টার দিকে দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ১০/১২ জনের একটি ডাকাত দল। তারা সবাই মুখোশ পরিহিত ছিল। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের জিম্মি করে লকার, আলমারি ভেঙে সাত ভরি সোনা, নগদ আড়াই লক্ষ টাকা, মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।
বিশুপাল জানান তিনি রাতেই খোকসা থানা পুলিশকে অবহিত করেন। ভোররাতে পুলিশের একটি টহল দল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে আসেন।
ওসি জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিম তদন্ত করছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net