May 5, 2026, 2:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গের রাজনৈতিক রূপান্তর: ইতিহাস, পরিচয় ও সমসাময়িক শক্তির দ্বন্দ্ব কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১ ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা

ফ্রান্সে সরকারি স্কুলগুলোতে শিশুদের আবায়া পোশাক নিষিদ্ধ হতে যাচ্ছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/আলজাজিরার।
ফ্রান্সে সরকারি স্কুলগুলোতে শিশুদের আবায়া পোশাক নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল। রোববার (২৭ আগস্ট) এ ঘোষণা দেন তিনি।
টিভি চ্যানেল টিএফ১-এ দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাব্রিয়েল অ্যাটাল বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলগুলোতে আর আবায়া পরা যাবে না। তিনি বলেন, আপনি যখন ক্লাসরুমে যাবেন, তখন আপনি শুধু পোশাক দেখেই ছাত্রদের ধর্ম শনাক্ত করতে সক্ষম হবেন না। সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ফ্রান্স ২০০৪ সালে স্কুলে স্কার্ফ পরা নিষিদ্ধ করে। আর ২০১০ সালে প্রকাশ্যে বোরকায় মুখ পুরোপুরি ঢাকাও নিষিদ্ধ করে। এ নিয়ে দেশটির ৫০ লাখ মুসলিম অধিবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
কয়েকটি মুসলিম সংগঠন নিয়ে গঠিত জাতীয় সংস্থা ফ্রেন্স কাউন্সিল অব মুসলিম ফেইথ (সিএফসিএম) জানিয়েছে, শুধু পোশাকের প্রকারভেদগুলো কোনো ধর্মীয় প্রতীক হতে পারে না।
ফরাসি স্কুলগুলোতে আবায়া পরা নিয়ে কয়েক মাস ধরে বিতর্ক চলার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হলো। স্কুলগুলোতে অনেক দিন ধরেই হিজাব পরা নিষিদ্ধ রয়েছে।
উল্লেখ্য, ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে বড় ক্রস, ইহুদিদের কিপ্পাস বা মুসলিমদের স্কার্ফ পরা অনুমোদন করে না। দেশটিতে ১৯ শতক থেকেই সরকারি স্কুলগুলোতে ধর্মীয় প্রতীক ব্যবহার করার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net