March 18, 2026, 1:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে ‘মারাত্মক ভুল’ করছে যুক্তরাষ্ট্র

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সব বিষয়েই ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে ‘মারাত্মক ভুল’ করছে যুক্তরাষ্ট্র। এরকমই প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব প্যাসিফিকের আইন বিভাগের অধ্যাপক ওমর দাজানির কোট করে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি।
গণমাধ্যমটি বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার পর থেকেই ইসরায়েলকে একতরফাভাবে সহায়তা ও সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রতি সংহতি প্রদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত তেলআবিবে ছুটে গেছেন।
ওমর দাজানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে স্বীকার করেছেন ৯/১১-এর পর যুক্তরাষ্ট্রও এই একই পথে হেঁটেছিল।
তিনি বলেন, কিন্তু এই পথে হেঁটে তেমন লাভবান হতে পারেনি আমাদের যুক্তরাষ্ট্র। এটি ইসরায়েলের জন্যও বিপর্যয়মূলক নীতি হিসেবে প্রমাণিত হয়েছে। ইসরায়েল বছরের পর বছর ধরে হামাসের আক্রমণের মতো যে কোনো ঘটনায় পাল্টা জবাব দেওয়ার কৌশল নিয়েছে। যদিও তারা অসম প্রতিক্রিয়া দেখিয়েছি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি। এ ছাড়া গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net