March 5, 2026, 5:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

ইবিতে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ২১ নভেম্বর সকালে প্রশান ভবনের ২য় তলার সভা কক্ষে অনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলামগীর হোসেন ভূঁইয়া। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৌমিত্র শেখর ও ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, এপিএ’র কর্মসূচির নির্দেশনা ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে একডেমিক ও গবেষণা বিষয়ে সমঝোতা স্মারক চুক্তি ও বাস্তবায়ন। সেই নির্দেশনার অংশহিসেবে আজকের এই চুক্তি স্বাক্ষর। এ চুক্তির মাধ্যমে আশারাখি দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, এ চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, আমরা আপনাদের সাথে চুক্তির বাহিরেও কাজ করতে চাই। তিনি বলেন, আশারাখি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ চুক্তি স্বাক্ষর কিছুটি হলেও অবদান রাখবে।
অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও উপ¯ি’ত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.কে.এম.মতিনুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.এইচ.এম আলী হাসান, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. কাজী আখতার হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. সেলিনা নাসরীন, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ’র ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও উপ¯ি’ত ছিলেন রেজিস্ট্রার ড. মোঃ হুমায়ন কবির, পরিচালক (প:ওউ:) প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান এবং অর্থ ও হিসাববিজ্ঞান বিভাগের অতিরিক্ত পরিচালক রাধেশ্যাম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net