April 21, 2026, 7:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

যুবলীগের নৌকাকে বিজয়ী করার কমিটিতে স্থান পেয়েছে ‌স্বতন্ত্র প্রার্থীরাও !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৭৮ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে যুবলীগ। এতে চেয়ারম্যান করা হয়েছে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, কো-চেয়ারম্যান সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও সদস্য সচিব করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশাকে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন যুবলীগের অনেক নেতা। কিন্তু তারাই আবার যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটিতেও আছেন। যে কমিটি নৌকাকে বিজয়ী করার কাজ করবে সেখানেই স্বতন্ত্রদের নাম দেখে অনেকেই ক্ষুব্ধ বলে জানা গেছে।
কমিটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্যসহ বেশ কয়েকজন নৌকা প্রতীক পেয়েছেন। তবে যারা দলীয় মনোনয়ন চেয়েও পাননি তাদের মধ্যে কয়েকজন ভোটে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সহ-সম্পাদক পর্যন্ত সে তালিকায় আছেন।
সূত্রে জানা যায়, ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। ওই আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ।
শরীয়তপুর-২ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে যুবলীগের আরেক প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী নির্বাচন করবেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের বিপক্ষে।
একইভাবে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়েছেন সংগঠনের আরেক প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। তিনি লক্ষ্মীপুর-১ আসনে নৌকার আনোয়ার হোসেন খানের প্রতিদ্বন্দ্বী। কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। ওই আসনে নৌকা নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন নীলফামারী-৩ আসনে নৌকার প্রার্থী সাবেক এমপি গোলাম মোস্তফার বিপক্ষে। এহতাসামুল হাসান ভূঁইয়া রুমি কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র হয়ে লড়ছেন। সেখানে নৌকা পেয়েছেন আবুল হাসেম খান।
জানা যায়, গত ৮ ডিসেম্বর ১৭৮ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির উদ্দেশ্য হিসেবে লেখা হয়েছে, ‘আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের নির্দেশে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি।’
স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কমিটি গঠনের বিষয়টি স্বীকার করে দলের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আমরা যে নির্বাচন পরিচালনা কমিটি করেছি, সেখানকার কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net