August 30, 2026, 4:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে অর্থ লুট

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে অর্থ লুট হবার ঘটনা ঘটেছে। লুট হওয়া অর্থের পরিমাণ পাঁচ লাখ ২৭ হাজার ৬৬৮ টাকা।
ঘটনা নিশ্চিত করেছেন এজেন্ট ব্যাংক ইনচার্জ শামসুল আলম।
তিনি পুলিশকে জানিয়েছেন, অফিসের জানালার গ্রিল কেটে এ ঘটনা ঘটানো হয়েছে। একই সাথে অফিসের কম্পিউটার, সিসিটিভি, ডিভাইস সহ আরও বেশকিছু মালামাল চুরি হয়েছে।
তিনি জানান, আগের দিন কার্যক্রম শেষ করে তালা দিয়ে চলে যান। বুধবার (৩ মার্চ) সকালে অফিস খোলার পর বিষয়টি নজরে তাদের। সেখানে তিনজন কর্মরত রয়েছেন।
এজেন্ট শাখাটি কুমারখালী শাখার নিয়ন্ত্রণে। কুমারখালী শাখার ফার্স্ট এ্যসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশকে জানানো হয়েছে। তিনি বলেন জায়গাটি যথেষ্ট নিরাপদ ছিল। তারপরও কিভাবে ঘটনাটি ঘটলো সেটি তদন্ত করে দেখা হোক।
ইসলামী ব্যাংকের কুষ্টিয়া শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয়নুল আবেদিন ব্েযলন, খুবই অনাকাঙ্খিত ঘটনা এটি। উর্ধ্বতন কতৃপক্ষ পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তিনি জানান, ব্যাংক কতৃপক্ষ নির্দেশনা দিলে ইবিএল কতৃপক্ষও একটি তদন্ত কমিটি করবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net