July 13, 2026, 12:50 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ফোর্বসের বিলিয়নিয়রদের তালিকায় বাংলাদেশি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক ম্যাগাজিন ফোর্বস ম্যাগাজিন ২০২৪ সালের শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে। তালিকায় স্থান পেয়েছেন এক বাংলাদেশিও তিনি হলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান। তালিকার ২ হাজার ৫৭৯তম স্থানে অবস্থান করছেন এই বাংলাদেশি। সেখানে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৬৪ কোটি ৩৮ লাখ ২০ হাজার কোটি টাকা।
বিলিয়নিয়রদের এবারের তালিকায় নতুন করে আরও ১৪১ জন যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন বিশ্বে বিলিনিয়র ২ হাজার ৭৮১ জন। বিশ্বে এখন যত শতকোটিপতি আছেন, অতীতে তাদের সংখ্যা কখনোই এত বেশি ছিল না। শতকোটিপতির সংখ্যা বৃদ্ধির সঙ্গে তাদের মোট সম্পদমূল্যও স্বাভাবিকভাবে বেড়েছে। সামগ্রিকভাবে এখন তাদের সম্পদমূল্য ১৪ লাখ ২০ হাজার কোটি ডলার; এই পরিসংখ্যান ২০২৩ সালের চেয়ে দুই লাখ কোটি ডলার বেশি।
তালিকার শীর্ষে রয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। ৭৫ বছর বয়সী বার্নার্ডের সর্বমোট সম্পদমূল্য ২২৩ বিলিয়ন ডলার। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদমূল্য ১৯ হাজার ৮৭০ কোটি ডলার।
তৃতীয় স্থানে আছেন ইলন মাস্ক। টেসলার প্রতিষ্ঠাতা এই ধনীর সম্পদমূল্য ১৯ হাজার ২০ কোটি ডলার। ১৭ হাজার ৪৪০ কোটি ডলার নিয়ে চতুর্থ স্থানে আছেন সামাজিক মাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। পঞ্চম স্থানে আছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদমূল্য ১৫ হাজার ৩৪০ কোটি ডলার।
ফোর্বসের ধনীদের তালিকায় ৭ম স্থানে আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস; তাঁর সম্পদমূল্য ১৩ হাজার ৭০ কোটি ডলার। শীর্ষ ১০ ধনীর মধ্যে প্রথম স্থানে থাকা বার্নার্ড আর্নল্ট পরিবার ছাড়া বাকি সবাই মার্কিন; শুধু আর্নল্ট পরিবার ফান্সের।
এদিকে মাইক্রোসফটের আরেক সহ-প্রতিষ্ঠাতা স্টিভ বলমার ৯ম স্থানে এবং গুগলের সহ-প্রতিষ্ঠাতা সেগেই বিন অবস্থান করছেন ১০ম স্থানে। তার সম্পদের পরিমাণ ১২৩ বিলিয়ন ডলার।
এ ছাড়াও ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ১১৫ দশমিক ৬ বিলিয়ন ডলার নিয়ে তালিকার ১১ম স্থানে রয়েছেন।
বিশ্বের শীর্ষ তালিকায় মার্কিন ধনীদের সংখ্যা সবথেকে বেশি। দেশটির ৮১৩ জন ধনকুবের স্থান পেয়েছেন এই তালিকায়। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি শতকোটি ডলারের মালিক রয়েছেন চীনে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৪৭৩।
ফোর্বস বলছে, শীর্ষ ধনীদের তালিকায় জায়গা করে নেওয়া দুই-তৃতীয়াংশ ব্যক্তিরই সম্পদমূল্য গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে, আর কমেছে মাত্র এক-চতুর্থাংশ ব্যক্তির সম্পদমূল্য। এছাড়া শীর্ষ ২০ ধনীর সম্পদমূল্য অনেক বেশিই বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে তাদের সম্পদমূল্য বৃদ্ধি পেয়েছে ৭০ হাজার কোটি ডলার। সবমিলে এখন বিশ্বে বিলিয়নিয়ার রয়েছেন ২ হাজার ৭৮১ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net