June 18, 2026, 1:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

সজিব ওয়াজেদ জয়কে সমন্বয়ক সারজিসের কঠোর বার্তা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমন্বয়ক সারজিস। তিনি বলেছেন, তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করতে ভারতকে সময় দিয়েছেন সজিব ওয়াজেদ জয়। তিনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। যে দেশটিতে কবে নির্বাচন হবে তা ঠিক করবেন এ দেশের জনগণ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজায় অংশ গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। জানাজায় অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানান তিনি। সারজিস আলম বলেন, ‘ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই দেশে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তবে এখন দেশ গড়ার পালা। দেশের স্থিতিশীলতার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এজন্য আইনশৃংঙ্খলা বাহিনীকে কর্মস্থলে ফিরে আসতে হবে এবং রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদেরও শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে হবে। তাই শিক্ষার্থীদের আমি বিনীতভাবে অনুরোধ করবো আগামী রোববার (১৮ আগস্ট) থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাগত জানিয়ে তারা যেন ক্লাসে ফিরে যান।’
সারজিস আরও বলেন, তাদের (আওয়ামী লীগ) সরকার গত ১৬ বছরে গণতন্ত্র চর্চা করেনি বলে এখনও তারা মনে করছেন এমনই রয়ে গেছে। সেই যুগ এদেশের ছাত্র সমাজ পরিবর্তন করে ফেলেছে। এ দেশের জনগণই তাদের স্বাধীনতা রক্ষা করতে সব কিছু ঠিক করবে।
জানাজায় অংশ গ্রহণ শেষে অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহামুদ সজিব ভূঁইয়াও অংশ নেন।
গত ৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ যোগ দিতে গিয়ে যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন সাবেক ছাত্রদল নেতা মো. আমানত। নয় দিন নিখোঁজ থাকার পর ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আমানতের মরদেহ শনাক্ত করে তার পরিবার। বৃহস্পতিবার রাতে শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদে এশার নামাজের পর সাবেক ছাত্রদল নেতা মো. আমানতের জানাজা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net