March 5, 2026, 7:35 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযান/জেল পলাতকসহ গ্রেপ্তার ৪, মাদক দ্রব্য উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াতে র‌্যাব-১২ শনিবার জেলার ২টি স্থানে পৃথক অভিযান চালিয়ে ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে পলাতক আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এসময় ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে এ এলিট ফোর্স।
আটকদের মধ্যে রয়েছে- কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে পলাতক আসামি আব্দুর রাজ্জাক ও মাদক ব্যবসায়ী শিমুল হোসেন (২৭) ও দুর্জয় আহম্মেদ (১৯)।
র‌্যাব জানায়, সকাল সাড়ে ৭টার দিকে জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রাম থেকে আব্দুল রাজ্জাককে (৪৭) গ্রেপ্তার করা হয়।পরে তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি এনামুল হকের নেতৃত্বে একটি টিম একই উপজেলার হোসেনাবাদ গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল, এবং ১টি মোটরসাইকেলসহ পুরাতন আমদহ (সুপারি বাগানপাড়ার) মাহাবুল হকের ছেলে শিমুল হোসেন (২৭) এবং গাছের দিয়ার (নতুনপাড়া) গ্রামের সামছুল হকের ছেলে মো. দুর্জয় আহম্মেদকে (১৯) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net