March 15, 2026, 1:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

নেপাল থেকে বিদ্যুৎ ক্রয় করলো বাংলাদেশ, আসবে ভারত হয়ে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এবার নেপাল থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি করল অন্তবর্তী সরকার। তবে এ বিদ্যুৎ নেপার থেকে সরাসরি আসবে না। আসবে ভারত হয়ে। এ নিয়ে বাংলাদেশ ভারত ও নেপাল একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে।
আজ বৃহস্পতিবার কাঠমান্ডুতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক কুলমান ঘিসিং ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের সিইও ডিনো নারানের মধ্যে এ চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, নেপাল প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করবে।
প্রথম ধাপে, নেপাল ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৪ সেন্ট (১০০ সেন্টে ১ ডলার)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে সাত টাকা।
বিদ্যুৎ রপ্তানি করে নেপাল প্রায় ৯ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বার্ষিক আয় করবে বলে নেপাল ইলেকট্রিসিটি অথরিটির কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খাডকা ও জ্বালানি প্রতিমন্ত্রী পূর্ণ বাহাদুর তামাং চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে নেপাল প্রথমবারের মতো তৃতীয় কোনো দেশের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এতদিন নেপালের জ্বালানি বাণিজ্য শুধু ভারতের সঙ্গেই ছিল।
ভারতের ৪০০ কেভি ধলকেবার-মুজাফফরপুর আন্তঃসীমান্ত ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নেপাল এ বিদ্যুৎ সরবরাহ করবে এবং ভারত প্রচলিত লাইনের মাধ্যমে তা বাংলাদেশে পাঠাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net