July 13, 2026, 11:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুষ্টিয়া-খুলনা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষিপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুজন (৪০) নামে একজন ট্রাক চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন লক্ষিপুর বাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের একটিতে বালি ও অন্যটিতে ইউরিয়া সার বোঝায় ছিলো। ঝিনাইদহ থেকে কুষ্টিয়া অভিমুখে আসা ট্রাকের চালক সুজন ড্রাইভিং সিটে বসেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুলিশের সহায়তায় সুজনের লাশ উদ্ধার করেন।

ময়নাতদন্তের জন্য পুলিশ নিহতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসময় অপর ট্রাকের চালক ও হেলপারসহ মোট তিন জন আহত হয়। আহত চালক ও হেলপারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা আশংকাজনক বলে জানান ডাক্তার। আহত অবস্থায় অপর জন পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত ট্রাক দু’টি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, নিহত সুজনের বাড়ী চুয়াডাঙ্গায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net