July 23, 2026, 8:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট

ভারতে পাচার হওয়ার সময় দর্শনায় ২ কোটি টাকার সাপের বিষ জব্দ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশন থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৩০০ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশন দিয়ে মহানন্দা এক্সপ্রেসের মাধ্যমে ভারতে বিষাক্ত সাপের বিষ পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের একটি দল দর্শনা হল্ট স্টেশনে অবস্থান নেয়। দলের নেৃতৃত্ব দেন হাবিলদার মুরাদুল ইসলাম।
পরে রাজশাহী থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সশস্ত্র টহলদল মহানন্দা এক্সপ্রেসের ৪ নম্বর বগির লাগেজ ক্যারিয়ারের ওপর একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পায়। পরে ব্যাগটি তল্লাশি করলে তিনটি কাচের বোতল পাওয়া যায়। যাতে ছিল বিষাক্ত সাপের ৩০০ গ্রাম বিষ। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। ঘটনায় কোন গ্রেফতার নেই।
বৃহস্পতিবার রাতেই দর্শনা থানায় জব্দ সাপের বিষ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net